ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের মাত্র ৬০ কিলোমিটার দূরে হুথি বিদ্রোহীরা
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। রোববার (১৫ নভেম্বর) নাগাদ তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বন্দরনগরী থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।



