স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা: গণপিটুনিতে নিহত যুবলীগ নেতার ভাই
ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজামান হত্যার ঘটনায় উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে অভিযুক্ত মেহেদী (৩১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৪টা ১৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



