ফরিদপুরে তরুণীকে গণধ’র্ষ’ণের দায়ে ৮ জনের আমৃ’ত্যু কারাদণ্ড
ফরিদপুরের সদর উপজেলায় কাশবনে এক তরুণীকে আটকে রেখে গণধর্ষণ ও মুঠোফোনে ভিডিও ধারণের চাঞ্চল্যকর মামলায় ৮ আসামিকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৯ নভেম্বর) ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।


