বকেয়া টাকা চাওয়ায় মারধরে প্রাণ গেলো মুদি দোকানির, আটক ১
দিনাজপুরের ফুলবাড়ীতে দোকানের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধরের ঘটনায় জাকিরুল ইসলাম (৪৫) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন নিহতের স্ত্রী।



