ডিসেম্বরে নেপালে শুরু ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ
আগামী ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত হবে আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ। এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ৪ ডিসেম্বর স্বাগতিক নেপাল ও ইতালির ম্যাচ দিয়ে ত্রিভুবন ইউনিভার্সিটি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে প্লে-অফ রাউন্ড।

