বেতন বৃদ্ধির দাবিতে এপেক্স ফুটওয়্যারের শ্রমিকদের বিক্ষোভ, কারখানার ছুটি ঘোষণা
বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে এপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানার ভেতরে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এ পরিস্থিতিতে কারখানার পরিবেশ স্বাভাবিক রাখতে রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে ছুটি ঘোষণা করা হয়।



