চাঁদা দাবিতে হামলা-ভাঙচুরের পর এজেআর কুরিয়ারের গাড়িতে আগুন
চাঁদা দাবির পর ভাঙচুরের ঘটনার রেশ না কাটতেই রাজধানীতে এজেআর কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে গাড়িতে থাকা গ্রাহকদের মালামাল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্রের বড় অংশ পুড়ে গেছে।



