মানিক মিয়া অ্যাভিনিউতে ওপেন এয়ারে জনপ্রিয় ৭ ব্যান্ড
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শনিবার (৭ নভেম্বর)। এ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ওপেন এয়ার কনসার্টের আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। ‘কনসার্ট ফর সলিডারিটি’ শীর্ষক কনসার্টের সহযোগিতায় রয়েছে ব্যান্ড সংগীতের সংগঠন বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)।


