আইনি জটিলতায় ব্যাহত হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা
চিকিৎসাসেবা মানুষের মৌলিক প্রয়োজন। এই সেবা নিশ্চিত করিতে আইনের প্রয়োজন রহিয়াছে বটে; কিন্তু আইনের প্রয়োগ যদি চিকিৎসাসেবার পথেই প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহা হইলে স্বাভাবিকভাবেই সেই আইনের উদ্দেশ্য ও প্রয়োগপদ্ধতি পুনর্বিবেচনার দাবি রাখে।



