যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন দুই চালক, ট্রাকের চাপায় দুজনই নিহত
রাজধানীর পোস্তগোলায় সড়কের পাশে যাত্রীর অপেক্ষায় থাকা দুই অটোরিকশাচালককে চাপা দিয়েছে একটি ট্রাক। এতে গুরুতর আহত তিনজনের মধ্যে দুই চালক জাহাঙ্গীর পোদ্দার (৪০) ও জাকির হোসেন (৫০) মারা গেছেন।


