৪৮ ঘণ্টার লকডাউন, গোপালগঞ্জে ৫৮ প্লাটুন বিজিবি মোতায়েন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ৪৮ ঘণ্টার লকডাউনের প্রথম দিন আজ রোববার গোপালগঞ্জের সড়ক-মহাসড়কে যান চলাচল প্রায় বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহনও। শহরের প্রধান সড়কসহ বিভিন্ন সড়কে দু-একটি রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।


