কাতারজুড়ে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজের ডাক আমিরের
বৃষ্টি ও আল্লাহর রহমত কামনায় দেশজুড়ে সালাতুল ইস্তিস্কা আদায়ের আহ্বান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এ বিশেষ নামাজে অংশ নিতে নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
