চালকের কানে ফোন, নিয়ন্ত্রণ হারিয়ে লরি ঢুকে পড়লো দোকানে, পথচারীর মৃত্যু
গাজীপুরের কালীগঞ্জে মোবাইল ফোনে কথা বলতে বলতে বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় বালুবোঝাই লরির ধাক্কায় মাসুদ সরকার (৪৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত লরিটির চালক মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছেন নিহতের স্বজনরা।



