সরকারি কর্মচারীদের জন্য ২০০ কোটি টাকায় তৈরি হবে ১৮৪টি ফ্ল্যাট
রাজধানীর ধানমন্ডির জিগাতলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের জন্য ২০০ কোটি টাকা ব্যয়ে তিনটি নতুন বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ১৩ তলাবিশিষ্ট প্রতিটি ভবনে ৮৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাট থাকবে।
