‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির র্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপি। ওই দিন বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হবে।


