‘আরব আমিরাত ইয়েমেনে সৌদির বিরুদ্ধে লড়াইয়ে হুথিকে গোপনে সাহায্য করছে’
ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে হুতি বিদ্রোহীদের গোপনে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। যুক্তরাষ্ট্রভিত্তিক অনুসন্ধানী সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।




