গ্রেপ্তার ২ আসামির তথ্যে মিললো আরও চারটি তাজা ককটেল
রাজধানীর পুরোনো রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলার তদন্ত ও ভিডিও ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়।



