সাপ্তাহিক ছুটির দিনে ঢাকাসহ ৬ বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা
দেশের ছয় বিভাগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।



