মক্কায় ড্রোন ধ্বংসের দাবি সৌদির, ‘নির্লজ্জ মিথ্যাচার’ বলল ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী
সৌদি আরবের মক্কা নগরী লক্ষ্য করে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের ছোড়া একটি ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে পবিত্র মক্কাকে লক্ষ্যবস্তু বানানোর এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।




