ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর ব্যস্ততম মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক। এর ফলে গুরুত্বপূর্ণ ওই চত্বর ও এর আশপাশের সড়কগুলোতে সব ধরনের যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।



