জাপানের ‘ওসোজি’ মডেলে ঢাকার ২১ স্কুলে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার উদ্যোগ
বিদ্যালয়ে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, শ্রমের মর্যাদা ও পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে জাপানের ‘ওসোজি’ মডেল অনুসরণ করছে ঢাকা জেলা প্রশাসন।




