কুষ্টিয়ায় জজের বাসভবনে ককটেল নিক্ষেপ, গ্রামীণ ব্যাংকে হামলা
কুষ্টিয়া জেলা ও দায়রা জজের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল এবং মিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে পৃথক স্থানে এসব হামলার ঘটনা ঘটে।

