সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র আলবেনিয়া, পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ
আলবেনিয়ায় আবারও সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে শিক্ষার্থী ও বিরোধী রাজনৈতিক নেতাদের আহ্বানে শনিবার রাজধানী তিরানায় আয়োজিত বিক্ষোভে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ।


