প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৭৪৬টি পদে নিয়োগ, আবেদন শুরু ৩ ডিসেম্বর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) অধিদপ্তরে ১৭ ক্যাটাগরিতে ৭৪৬ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। নবম থেকে ২০তম গ্রেডের এসব পদে নিয়োগ পেতে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন।



