রাজধানীতে একটি জুয়েলার্সের ২ হাজার ভরি স্বর্ণ লুট
রাজধানীর ধানমন্ডিতে একটি জুয়েলারি প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করার পর পূরবী জুয়েলার্স থেকে বিপুল পরিমাণ স্বর্ণ, রুপা ও হীরার গয়না লুটের অভিযোগ উঠেছে।


