চট্টগ্রামে কনসার্ট শেষে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
চট্টগ্রাম নগরের খুলশীতে কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ঝটিকা মিছিল করেছেন। শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে খুলশী থানার শাহজাহান মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।


