উখিয়ায় ইউএনওর নেতৃত্বে পরিচ্ছন্নতা র্যালি ও অভিযান
টয়লেট দিবস-২০২৬ উপলক্ষে কক্সবাজারের উখিয়ায় র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ওয়াশ সেক্টরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।


