এসিড মামলার তদন্তে পক্ষপাত ও অনিয়মের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত দাবি
বরগুনার পাথরঘাটায় পাঁচ বছর বয়সী শিশু জাইমার ওপর এসিড নিক্ষেপের ঘটনায় পুলিশের তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্ব, গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ গোপন, ভুক্তভোগীর বক্তব্য বিকৃত এবং আসামিপক্ষের স্বার্থরক্ষায় মনগড়া চূড়ান্ত প্রতিবেদন দাখিলের গুরুতর অভিযোগ উঠেছে।


