লিবিয়ার পর কি ইতালির পালা? রোমকে ‘চোখ খোলার’ আহ্বান রাশিয়ার
লিবিয়ায় ইউক্রেনের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে ইতালির কর্তৃপক্ষকে \'চোখ খোলার\' আহ্বান জানিয়েছে ইতালিতে অবস্থিত রুশ দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, ইউক্রেনের তথাকথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের পরবর্তী ঘাঁটি বা লক্ষ্যবস্তু হতে পারে ইতালির ভূখণ্ড।



