মাগুরার মহম্মদপুরে মাধ্যমিক শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের কর্মশালা
মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।



