চাঁদা দাবির অভিযোগে বন্ধ: তিন সপ্তাহ পর ফের চালু কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের হাট
একটি আঞ্চলিক সংগঠনের পক্ষ থেকে কাপ্তাইয়ের ঠিকাদার ও ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিলাইছড়ি, রাঙামাটি সদর, হরিণছড়াসহ আশপাশের পাহাড়ি এলাকার লোকজনকে হাটে আসতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।



