ইউক্রেনকে অর্থ সহায়তা নিয়ে বিপাকে ইউরোপ, নতুন ঋণ প্রস্তাবে জোটের ভেতরেই বিরোধ
ইউক্রেনকে নতুন করে ৪৫ বিলিয়ন ইউরো ঋণ দেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। গত ২৬ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে ২০২৭ সালের জন্য প্রস্তাবিত এই অর্থ সহায়তার বিরোধিতা করেছে জোটের তিন সদস্য দেশ—হাঙ্গেরি, স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্র।

