মুরগির বিষ্ঠায় উত্তরে ফসলের আবাদ, হুমকিতে জনস্বাস্থ্য
হিমালয় কোলঘেষা উত্তরের জেলা ঠাকুরগাঁও। এ জেলার মাটি অত্যন্ত উর্বর। সব ধরনের ফসলের আবাদ ভাল হওয়ায় দিন দিন বেড়েছে আলুর চাষ। এ বছর জেলায় চলতি মৌসুমে ২৭ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।


