চিংড়ি খাওয়ার পর তীব্র শ্বাসকষ্ট, সেন্টমার্টিনে পর্যটকের মৃত্যু
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে দুপুরের খাবারে চিংড়ি মাছ খাওয়ার পর অসুস্থ হয়ে মো. ইব্রাহিম (২২) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে প্রথমে দ্বীপের স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য টেকনাফে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।



