খেলতে গিয়ে নিখোঁজ শিশু আদিবার মরদেহ উদ্ধার, প্রতিবেশী দম্পতি আটক
টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর এলাকা থেকে নিখোঁজ তিন বছরের শিশু মোছাঃ আদিবার মরদেহ উদ্ধারের ঘটনায় প্রতিবেশী এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছে এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।



