সুনামগঞ্জে দুই ভাইয়ের লোকজনের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ২৫
সুনামগঞ্জের মধ্যনগরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুই ভাইয়ের (মামাতো-ফুফাতো ভাই) পক্ষের লোকজনের সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর জখম হয়েছেন অন্তত ৭ জন।আজ শনিবার দুপুরে মধ্যনগর উপজেলার আমজোড়া গ্রামের কাছে জনতা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।



