চকরিয়ায় মার্কেটে ভয়াবহ আগুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা মাঝারফাঁড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মার্কেটের ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৮ নভেম্বর) ভোররাত ৪টার দিকে রেজা মার্কেটে লাগা এ আগুনে নগদ টাকা ও মূল্যবান মালামাল পুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।



