ঝুঁকিপূর্ণ ঝালকাঠির বাসন্ডা বেইলি সেতু, বড় দুর্ঘটনার শঙ্কা
ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি এখন বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে। ১৯৮৯ সালে নির্মিত প্রায় ৩৯৪ ফুট দীর্ঘ ও ২৫ ফুট প্রস্থের সেতুটির নির্ধারিত আয়ুষ্কাল ইতোমধ্যে শেষ হয়েছে।



