সিংগাইরে বিএনপি নেতার ওপর হামলার জেরে ছাত্রলীগ নেতার বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
মানিকগঞ্জের সিংগাইরে বিএনপি নেতার ওপর হামলার জেরে ছাত্রলীগ নেতার বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের কানাইনগর (নীলটেক) এলাকায় এ ঘটনা ঘটে।



