চাঁদাবাজির টাকা পুলিশ ও বিএনপি নেতাদের মধ্যে ভাগাভাগি হয়: জানালেন আরেক নেতা
চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা এলাকায় চাঁদাবাজির অর্থ আদায় এবং সেই অর্থের ভাগবাটোয়ারা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান। তার দাবি, বিভিন্ন খাত থেকে আদায় করা চাঁদার টাকা থানা পুলিশের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে ভাগ হয়।



