কালিয়াকৈরে বেতন বৃদ্ধির পর আনন্দ মিছিল শেষে কাজে ফিরলেন শ্রমিকেরা
প্রায় এক মাসের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের পর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। সরকার ঘোষিত নতুন মজুরি কাঠামোকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা তিন দিন আনন্দ মিছিল করেছেন শ্রমিকেরা।



