ঢাবিতে ভর্তির আবেদন শেষ আজ, আসনপ্রতি লড়বেন গড়ে ৩৯ শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন আজ শনিবার (২৮ নভেম্বর) শেষ হচ্ছে। গতকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটে আবেদন জমা পড়েছে ২ লাখ ৩৯ হাজার ১৫৮টি।



