মধ্যরাতে সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
রাজধানীর শাহবাগ থানাধীন সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।গতকাল শুক্রবার দিবাগত রাত ১টা ৩৭ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।



