কালিয়াকৈরে ৮০ শতাংশ কারখানা খোলা, কাজে ফিরেছেন হাজারো শ্রমিক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন শিল্পাঞ্চলে শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন হাজার হাজার পোশাকশ্রমিক। কোথাও কোনো ধরনের শ্রমিক অসন্তোষ কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


