বাঘারপাড়ায় মশাল মিছিলের চেষ্টা, তিনটি ককটেল উদ্ধার
যশোরের বাঘারপাড়ায় মশাল মিছিলের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থল থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার বন্দবিলা ইউনিয়নের ভাটার আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।



