শেখ হাসিনার কারণে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয়: হুইপ দুলু
নাটোর-২ আসনের সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, পলাতক শেখ হাসিনার কারণে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয়। শুধু তাই নয়, আওয়ামী লীগের নৈরাজ্য, অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশের মাটিতে আর হতে দেওয়া যাবে না।



