বড় পর্দায় আসছে ‘দার-ই-নিজাত’ এর শেষ পর্ব
পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’ নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। এবার সেই আগ্রহে নতুন মাত্রা যোগ করতে আসছে বিশেষ আয়োজন। টেলিভিশন কিংবা ইউটিউবে প্রকাশের আগেই প্রেক্ষাগৃহে দেখানো হবে ধারাবাহিকটির শেষ পর্ব।



