গফরগাঁওয়ে টানা বৃষ্টিতে সবজির দাম তিন গুণ, দিশাহারা নিম্ন আয়ের মানুষ
ময়মনসিংহের গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও উপজেলায় গত কয়েক দিনের টানা বৃষ্টির প্রভাবে কাঁচাবাজারে শাকসবজির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। মাত্র ১০ দিনের ব্যবধানে কোনো কোনো সবজির দাম প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে।



