মুখের দুর্গন্ধ যখন দুশ্চিন্তার কারণ
মুখের দুর্গন্ধ এমন একটি সমস্যা, যা জীবনের কোনো না কোনো সময় প্রায় প্রত্যেকেই অনুভব করে। কারও ক্ষেত্রে এটি সাময়িক, আবার কারও জন্য প্রতিদিনের অস্বস্তির কারণ। অনেক সময় মুখের দুর্গন্ধ এতটাই তীব্র হয় যে অন্যের সঙ্গে কথা বলা, মেলামেশা কিংবা সামাজিক সম্পর্কেও এর নেতিবাচক প্রভাব পড়ে।


