বড়াইগ্রামে বিনা চাষে রসুন আবাদে ব্যস্ত কৃষক, সারের বাড়তি দামে দুশ্চিন্তা
নাটোরের বড়াইগ্রামসহ দক্ষিণ চলনবিলে বর্ষার পানি নামার সঙ্গে সঙ্গে বিনা চাষে ‘সাদা সোনা’ খ্যাত রসুন আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। গত মৌসুমের বড় লোকসান সামলে ন্যায্য দামের আশায় উপজেলার বিস্তীর্ণ মাঠে রসুন রোপণের পাশাপাশি সাথি ফসল পেঁয়াজ, বাঙ্গি, তরমুজ, ক্ষীরা ও মিষ্টিকুমড়ার আবাদ চলছে।



